1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কলকাতায় হোটেল থেকে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৪.৩৩ পিএম
  • ৫৭ Time View

হোটেল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেইসঙ্গে নদিয়া থেকে আরও চার বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে সেখানকার পুলিশ। শনিবার (৩০ নভেম্বর ) ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সূত্রের খবর পেয়ে পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনের একটি দল মারকুইসের এক হোটেলে অভিযান চালায়। সেখানে নিজেকে রবি শর্মা নামে দাবি করা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, পরিচয় নিশ্চিত করার জন্য শর্মা তার পাসপোর্ট এবং আধার কার্ড দেয়। কলকাতার সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, এরপরেও আমাদের মনে হয় কিছু একটা ভুল আছে এবং তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করি। 

এরপর জিজ্ঞাসাবাদ করলে শর্মা তার আসল পরিচয় প্রকাশ করেন বলে জানান ওই কর্মকর্তা।  

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, শর্মা জানান তার আসল নাম সেলিম মাতব্বর। বিএনপির একজন স্থানীয় নেতা ছিলেন। তবে আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই বছর আগে কলকাতায় পালিয়ে আসেন। 

কর্মকর্তারা জানিয়েছে, কলকাতায় আসার পর পরিচয় জালিয়াতি এবং ভুয়া নথির মাধ্যমে আসল পাসপোর্ট সংগ্রহ করেন তিনি। এরপর থেকে কলকাতায় আছেন এবং মারকুইস স্ট্রিটে এক হোটেলে কাজ করছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্বীকারোক্তির পর পার্ক স্ট্রিট পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com