1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

প্রথমবার লোকসভায় শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭.৪৮ এএম
  • ৭৪ Time View

সংসদ সদস্য হিসেবে প্রথমবার লোকসভায় পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওয়েনাড কেন্দ্রের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন প্রিয়াঙ্কা। ডান হাতে লাল-কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথগ্রহণ করেন তিনি।

তারপর লোকসভার অন্য সংসদ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সংসদ সদস্য বৈঠকে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা। তিনি লোকসভায় আসছেন, এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সদস্যরা।

‘প্রিয়াঙ্কা স্বাগতম’ স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান, তিনি ভীষণ খুশি। তারপরেই ভাই রাহুল ও মা সোনিয়ার সঙ্গে সংসদের ভেতরে প্রবেশ করেন।

শপথগ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে নমস্কার করেন প্রিয়াঙ্কা। হাসিমুখে প্রতি-নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও। সংবিধান হাতে শপথ নিয়ে ভাই রাহুলের পদাঙ্কই অনুসরণ করলেন প্রিয়াঙ্কা। পাঁচ মাস আগে লাল-কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল।

২০০৪ সালের লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া-রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী ও কেরালার ওয়েনাড, দুই আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল। আর ভায়ের ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা। সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com