1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর

  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ২.১৬ পিএম
  • ১৩৬ Time View

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। টাইমস অব ইসরায়েলের। 

নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তির লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেওয়া হবে। 

তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল ১৪’কে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এ ছাড়া তিনি বলেছেন, ইসরায়েল প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি কার্যকর করেছে।  

এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানন ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ এনেছে। লেবাননের অভিযোগ, অন্তত ছয়টি জায়গায় ইসরায়েল হামলা করেছে।  

ডয়চে ভেলে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে, তাতে ৬০ দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলিতে মোতায়েন থাকবে। কোনোপক্ষই অন্যপক্ষের উপর আক্রমণ চালাবে না। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com