1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কানাডা-চীন-মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ট্রাম্প

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৯.২৯ এএম
  • ৫৩ Time View

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথমদিনেই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ নভেম্বর) তিনি এমন মন্তব্য করেছেন। খবর বিবিসি ও আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান রুখতে ট্রাম্প এই পদক্ষেপ নিচ্ছেন। আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প।  

সোমবার ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পরেই কানাডা ও মেক্সিকো থেকে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্প আরোপ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করব।

এ ছাড়া ট্রাম্প বলেছেন, চীন সরকার যতদিন পর্যন্ত সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ করবে না ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ থাকবে।

এর আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে চীনকে আহ্বান জানানো হয়, তারা যেন ফেন্টানাইলের উৎপাদন বন্ধ করতে আরও পদক্ষেপ নেয়। ওয়াশিংটন জানিয়েছে, গত বছর অন্তত ৭৫ হাজার মার্কিন নাগরিকের মৃত্যুর পেছনে কারণ ছিল ফেন্টানাইল। 

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বলেছেন, মাদক চোরাচালান, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে এই শুল্ক আরোপ থাকবে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেন, মেক্সিকো-কানাডা উভয়েরই এই দীর্ঘ উত্তপ্ত সমস্যাটি সহজেই সমাধান করার অধিকার ও ক্ষমতা রয়েছে।

আরেক পোস্টে ট্রাম্প চীনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। ট্রাম্প বলেন, চীনের প্রতিনিধিরা আমায় বলেছিলেন যে ফেন্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এটি কখনো করেনি এবং এই মাদকে আমাদের দেশ ভরে গেছে। 

এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীনা পণ্য আমদানিতে তিন ৬০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করবেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com