1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট অনূঢ়ার এনপিপি জোটের জয়

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৫.০৬ পিএম
  • ৯৮ Time View

লঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থি জোট আগাম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশনের আংশিক ফলাফল অনুযায়ী, বেশিরভাগ ব্যালট গণনা শেষে দিশানায়েকের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ৬২ শতাংশ ভোট পেয়ে বিরোধী জোট সমাগি জনা বালাওয়েগয়া (এসজেবি) থেকে এগিয়ে রয়েছে।

এনপিপি এ পর্যন্ত ২২৫ সদস্যের পার্লামেন্টে ১৪১টি আসনে জয় লাভ করেছে। সাবেক প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসার ছেলে সজিথ প্রেমাদাসার নেতৃত্বাধীন এসজেবি ৩৫টি আসনে জয় পায়। এ ছাড়া তামিল জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করা ইলাঙ্কাই তামিল আরাসু কাচ্চি সাতটি আসন লাভ করে এবং নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট তিনটি ও শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা দুটি আসন লাভ করে।

নির্বাচন কমিশনের তথ্যমতে গতকাল বৃহস্পতিবারের (১৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫​ শতাংশ। যদিও গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৮০ শতাংশ। এ নির্বাচনে জয় পান মার্ক্সবাদী অনূঢ়া কুমারা দিশানায়েকে। এরপর তিনি পার্লামেন্টে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আগাম নির্বাচন ঘোষণা করেন। এবার তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তার যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com