1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ইলিয়াস আলীর গুম নিয়ে নেত্র নিউজের তথ্য ভিত্তিহীন: কমান্ডার খন্দকার আল মঈন 

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১.৫৮ পিএম
  • ১৪৬ Time View

সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে খবর প্রকাশিত হয়, ‘ইলিয়াস আলীর গুমের সঙ্গে র‌্যাবের কর্মকর্তারা জড়িত’- এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ দাবি করেন।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘নেত্র নিউজে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, র‌্যাব মনে করে, এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আমরা বলবো, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না, তার স্ত্রী আমাদের কাছে এসেছিলেন, তাকে আমরা সর্বোচ্চ আইনি সহায়তা দিয়েছি। তিনি যখন যে সন্দেহ পোষণ করেছেন, যখনই কোনও তথ্য দিয়েছেন; আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এখনও উনার স্ত্রীকে সহায়তা দিয়ে যাচ্ছি।’

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘নেত্র নিউজে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে তারা যেভাবে ডকুমেন্টেশন দেখিয়েছে, বিষয়টি সে রকম নয়। আমাদের যারাই তথ্য দিয়েছে, সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কারণ এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্ব। আমরাও চেষ্টা করছি, ইলিয়াস আলীকে খুঁজে বের করার।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com