1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

সকল সুইং স্টেটেই জিতলেন ট্রাম্প

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১.০৮ এএম
  • ৭৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রথম দিনেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। তবে কয়েকটি সুইং স্টেটের ফল ঘোষণা বাকি ছিল। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জিতেছেন ট্রাম্প। 

এই রাজ্যে জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সাতটি সুইং স্টেটেই জয় নিশ্চিত করলেন। মার্কিন প্রেসিডেন্ট হতে ২৭০টি ইলেক্টরাল ভোট পেতে হয়। এরইমধ্যে ট্রাম্প ৩১২টি ইলেক্টরাল ভোট নিশ্চিত করেছেন, অন্যদিকে ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেক্টরাল ভোট। 

এ ছাড়া ট্রাম্প ইতোমধ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে নিম্নকক্ষ হাউজে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 

এদিকে ক্ষমতা হস্তান্তরের আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আগামী বুধবার দেখা করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এই তথ্য জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com