1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলায় নিহত ৪০

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১১.১৩ এএম
  • ৯২ Time View

লেবাননের পূর্বাঞ্চলে বুধবার (৬ নভেম্বর) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর বিবিসির। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও বালবেকে ইসরায়েলি শত্রুদের সিরিজ হামলায় ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩ জন।

বার্তা সংস্থা এএফপি’র একজন করেসপন্ডেন্ট বালবেক থেকে জানিয়েছে, তিনি ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের উদ্ধারের কার্যক্রম দেখেছেন। 

লেবাননের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে। 

এদিকে ইসরায়েলি একজন কর্মকর্তা বলেছেন, বালবেক ও বেকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লেবাননের কালচারমন্ত্রী বলেছেন, হামলায় বালবেকে অটোমান আমলের একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এছাড়া গতকাল বুধববার লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পক্ষ থেকে সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছিল।

ইসরায়েলি দাবি করেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার এবং আলাদা স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গতকালই বহুল প্রত্যাশিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানা গেছে। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় পেয়েছেন। 

এরপর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।

তিনি আরও বলেছেন, এটি একটি বিশাল বিজয়। এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়! 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com