1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

এমন রাজনৈতিক বিজয় আমাদের দেশ আগে কখনও দেখেনি, আমেরিকার স্বর্ণযুগ হবে : ট্রাম্প

  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৪.০৫ পিএম
  • ১০৩ Time View

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের জয় ঘোষণা করেছেন এই রিপাবলিকান প্রার্থী। তবে, এখনো জয়ের জন্য তার এখনও প্রয়োজন চারটি ইলেক্টোরাল ভোট। যদিও বিপুল ব্যবধানে পিছিয়ে আছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

আগেই ঘোষণা করা ছিল যে বিজয়ী হলে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে ফ্লোরিডাতে ভাষণ দেবেন। সেটি দিয়েছেন তিনি। ঐতিহাসিক জয়ে তার পাশে থাকার জন্য জনগণকে জানিয়েছেন ধন্যবাদ। করেছেন কৃতজ্ঞতা প্রকাশ। এ সময়ে মঞ্চে তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাঁর রানিংমেট জে ডি ভান্স। এ সময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন এবং তাকে ফার্স্টলেডি বলে ডাকেন। স্ত্রীর লেখা বইয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, বইটি ‘আমেরিকার সর্বাধিক বিক্রিত বইয়ের একটি। তিনি (মেলানিয়া) দারুণ কাজ করেছেন। তিনি জনগণকে সাহায্য করতে কঠোর পরিশ্রম করেন।’ নিজের সন্তানদের অভূতপূর্ব বলে উল্লেখ করেন তাদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি প্রত্যেক সন্তানের নাম ধরে ডাকেন। তারা মঞ্চে এসে দাঁড়ান।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে বলেন, আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে। এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলেন তিনি।

ট্রাম্প তার রানিংমেট জে ডি ভান্সকে শুভেচ্ছা জানান।

হর্ষোৎফুল্ল জনতার উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘একটি কারণে আজ রাতে আমরা ইতিহাস তৈরি করতে পেরেছি, আর সেই কারণটি হলো আমরা এমন এক বাধা অতিক্রম করেছি যা কখনো কেউ পার হতে পারেনি।’ ট্রাম্প আরও বলেন, ‘এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ আগে কখনো দেখেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com