সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় লেনদেন ৩৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ৩৪১টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৭২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ১১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭৪ ও ১৯৫৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৪০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪১টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS