1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ শিশুসহ নিহত ৮৪

  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১.১৪ এএম
  • ১০২ Time View

যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলে বেশকিছু আবাসিক ভবনে ইসরায়েলের দুই দফা বিমান হামলায় ৫০ শিশুসহ কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যমবিষয়ক অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, হামলার শিকার ওই দুই বহুতল আবাসিক ভবনে ১৭০ জনের বেশি আশ্রয় নিয়েছিলেন।

অঞ্চলটির সরকারি গণমাধ্যম দপ্তর বলছে, ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না, কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র সিনিয়র ইমার্জেন্সি অফিসার লুইস ওয়াটারিজ বলেছেন, যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে এখন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ বেসামরিক লোকজন। এখানে খাবার পাওয়া যাচ্ছে না। খুবই কঠিন আর মানবেতর জীবনযাপন করছেন তারা। আবারও পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে লোকজন ময়দার বস্তার জন্য লড়াই করছে। কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, সব শেষ হয়ে যাচ্ছে আর এ কারণে খাবারের ক্যান বা যেকোনো কিছুর জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে।

গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত এলাকার ক্যাম্প-৫ এ একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নুসইরাত এলাকায় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবার হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত এবং আহত হয় আরও বেশ কিছু মানুষ। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বিভিন্ন সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েল জানিয়েছে, খান ইউনিসে এক বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতা ইজ আল-দিন নিহত হয়েছেন। তিনি গাজায় হামাসের বিভিন্ন গ্রুপের মধ্যে সমন্বয়কের কাজ করতেন বলে জানিয়েছে ইসরায়েল।

হামাসের শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, গাজায় যুদ্ধ বিরতির প্রসঙ্গটি নিয়ে আলোচনার ক্ষেত্রে মোটেও গুরুত্ব দিচ্ছে না।

এদিকে, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ বলেছেন, গাজা অবশ্যই ইসরায়েলের দখলে থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আরও বেশ কয়েক বছর অবস্থান করবে।

গতকাল শুক্রবারের হামলার পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ২৫৯ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৮২৭ জন। গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিকে দায়ী করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com