1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়ালো

  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১১.৫৪ এএম
  • ১৩২ Time View

স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে বুধবার (৩০ অক্টোবর) প্রদেশটির বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়, যেটিকে কয়েক প্রজন্মের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্যা বলে আখ্যা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে এখনো দেশটির কিছু অংশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকার জানিয়েছে, জীবিতদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ড্রোন ব্যবহার করে জীবিতদের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন তারা।

ভয়াবহ এ বন্যায় অন্তত ১৫৮ জন মারা গেছেন। উদ্ধারকারীরা এখনো জীবিতদের খুঁজে বের করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ১২০০ জনেরও বেশি কর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান চালিয়েছেন। খবর বিবিসি।

নদীর পানিতে তলিয়ে যাওয়ার পর ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। মূলত আকস্মিক এই বন্যার ফলে পানিতে অনেক গাড়ি ভেসে যায়, গ্রামের রাস্তাঘাট নদীতে পরিণত হয়। সেই সঙ্গে দেশটির অনেক রেললাইন ও মহাসড়কও ভেসে গেছে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে বলেছেন, এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আটকে পড়াদের যত দ্রুত সম্ভব জীবিত উদ্ধার করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com