1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানি পররাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪.৪৯ পিএম
  • ১৫৩ Time View

ইসরাইলের অপরাধযোজ্ঞ থামানোর জন্য মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইন্দোনেশিয়া, মিশর এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপের সময় এ আহ্বান জানান তিনি।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুজিনোর সাথে আলাপকালে আব্বাস আরাকচি বলেন, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি অপরাধযজ্ঞ থামানো ও ইসরাইলি কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে আব্বাস আরাকচি এবং বদর আব্দুলআত্তি একমত হন যে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। তারা দুজনই একমত হন- বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা দেখতে চায়।

এছাড়া, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সাথে ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম দেশগুলো যৌথভাবে কতটা জোরদার প্রচেষ্টা চালাতে পারে তার ওপর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা নির্ভর করছে। গাজা ও লেবাননে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য বলেও দুই মন্ত্রী একমত হন।

ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকা ও লেবাননে আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে। গত দুই মাস ধরে দখলদার বাহিনী লেবাননের ওপর আগ্রাসন জোরদার করেছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com