1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৯

  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯.৫১ এএম
  • ৯৬ Time View

মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য জাকাতেকাসে শনিবার (২৬ অক্টোবর) ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয় জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্ট্রেইট টাইমস। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে যাত্রীবহনকারী বাসের সঙ্গে একটি ভুট্টা বোঝাই ট্রাক্টর-ট্রেলারের সংঘর্ষ হয়। জাকাতেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল শুরুতে নিহতের সংখ্যা ২৪ জন বলে জানান তবে পরবর্তী সময়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেল নিহত ১৯ জন বলে নিশ্চিত করেছেন।  

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাক্টর-ট্রেলারের চালককে গ্রেপ্তার করতে তদন্ত শুরু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেছেন, শনিবার সকালে একটি খাঁদে পড়ে থাকা কিছু মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মী, নিরাপত্তা রক্ষী মৃতদেহ উদ্ধারে কাজ করছেন।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com