রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন Price Sensitive Information (Q3) of Salvo Organic Industries PLC ‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ ‎ সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং

৩৫ শতাংশ লভ্যাংশ দেবে বিএসআরএম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১০৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) সর্বশেষ সমাপ্ত হিসাব ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ সমাপ্ত হিসাব অর্থবছরে আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এর অনুমোদন করেছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সদ্য সমাপ্ত হিসাব অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪ টাকা ৪৮ পয়সা। আগের সমাপ্ত হিসাব ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯ টাকা ৭৬ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৩ টাকা ৪৬ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১০ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫০ টাকা ছয় পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ১৪০ টাকা ৪৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ১৪ ডিসেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS