1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সম্পর্ক আরো নিবিড় করার অঙ্গীকার

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১২.১৭ পিএম
  • ১৫৭ Time View

কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো নিবিড় ও বেগবান করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

সোমবার (১৮ এপ্রিল) সিঙ্গাপুরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অঙ্গীকার ব্যক্ত করে উভয় দেশ। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করেন।

বৈঠকে বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীতে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা আরো নিবিড় ও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে এবং আসিয়ান ফোরামে সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভূক্তি তরান্বিত করতে সিঙ্গাপুর সরকারের সহায়তা কামনা করেন।

এ প্রেক্ষিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান তার সরকারের সমর্থনের কথা জানান।

ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশেষ অ্যাওয়ার্ড চালুর বিষয়ে সাম্প্রতিক সিদ্ধান্তে সিঙ্গাপুরের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

বাংলাদেশ ও সিঙ্গাপুর বন্ধুপ্রতীম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দ্রুততম সময়ে চলমান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিষয়ক নেগোসিয়েশন সমাপ্ত করে এ চুক্তি স্বাক্ষর সম্পন্নকরণ, ছাত্র ও পেশাদার পর্যায়ে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে বিভিন্ন স্কলারশিপ ও বৃত্তি চালুকরণ, খাদ্য নিরাপত্তা অর্জনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান, সিঙ্গাপুরে বাংলাদেশের কৃষিজাত পণ্যের রপ্তানী বৃদ্ধিকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা, সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ ও স্বার্থ সংরক্ষণসহ বিবিধ দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে সিঙ্গাপুর সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com