1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

লেবাননে ইসরায়েলি হামলায় মেয়র’সহ ৫ জন নিহত

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭.৫৬ পিএম
  • ১১১ Time View

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় একটি সরকারি ভবনে হামলার ঘটনায় শহরের মেয়রসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের পৌরসভা ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে মেয়র আহমাদ কাহি ছাড়াও আরও চারজন নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে আট দফার বেশি বিমান হামলা চালানো হয়েছে। শহরের বিভিন্ন স্থানে এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়া বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছেন উদ্ধারকারী টিমের সদস্যরা। তারা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, পৌরসভার কাউন্সিলের বৈঠকে ইচ্ছাকৃতই হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের সেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল।

অপরদিকে ভয়াবহ ওই হামলার পর ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা নাবাতিয়েহ শহরে হিজবুল্লাহর বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এর আগে লেবাননের কানা গ্রামের একটি বাড়ি ও হেল্থকেয়ার সেন্টারে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ১৯৯৬ ও ২০০৬ সালেও ওই গ্রামে নির্বিচারে হামলা চালিয়েছিল দখলদার বাহিনী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com