1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

অর্ধশতাব্দী পর সাহারায় প্রথম বন্যা

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯.১৬ পিএম
  • ১৫৭ Time View

অর্ধ শতাব্দী পর সাহারায় প্রথম বন্যা হয়েছে। নাসার স্যাটেলাইট থেকে বন্যার এই নাটকীয় ছবি ধারণ করা হয়েছে।

অক্টোবরের শুরুতে আবহাওয়া সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সেপ্টেম্বরে দুই দিনের বৃষ্টিপাত দক্ষিণ-পূর্ব মরক্কোর বেশ কয়েকটি এলাকায় বার্ষিক গড় ছাড়িয়ে গেছে এবং বন্যার সৃষ্টি করেছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণের গ্রাম তাগাউনিতে ২৪ ঘন্টা সময়ের মধ্যে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নাসার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাগোরা এবং টাটার মধ্যবর্তী  ইরিকু হ্রদের তলানি ৫০ বছর ধরে শুকনো ছিল। সেই হ্রদ ভরাট হয়ে যাচ্ছে।

মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তা হোসাইন ইউয়াবেব অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘আমাদের এত অল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টি হয়েছে ৩০ থেকে ৫০ বছর আগে হয়নি।’

তিনি জানান, এই ধরনের বৃষ্টিকে আবহাওয়াবিদরা অতিরিক্ত ক্রান্তীয় ঝড় বলে থাকেন। আগামী মাস ও বছরগুলোতে এই অঞ্চলের আবহাওয়ার অবস্থার পরিবর্তন হতে পারে এটা তারই ইঙ্গিত। কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এটি বাষ্পীভবনকে বৃদ্ধি করে এবং আরো ঝড়ের সৃষ্টি করে।

আফ্রিকার সাহারার দৈর্ঘ্য চার হাজার ৮০০ কিলোমিটার। এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, যা উত্তর, মধ্য এবং পশ্চিম আফ্রিকার এক ডজন দেশজুড়ে বিস্তৃত। বিশ্বব্যাপী উত্তাপের কারণে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে এই দেশগুলোর অনেকেই বারবার খরার কবলে পড়ছে। এর ফলে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন যে ভবিষ্যতে সাহারায় একই ধরনের ঝড় হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com