1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

আরব আমিরাতকে পেছনে ফেলে প্রবাসী আয়ের শীর্ষে যুক্তরাষ্ট্র

  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪.১৭ পিএম
  • ১৪৬ Time View

সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র। বিদায়ী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি দেশে প্রবাসী আয় এসেছে। তার আগের আগস্টে প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছিল দ্বিতীয় অবস্থানে। সেখান আগস্টে সংযুক্ত আরব আমিরাত ছিল প্রথম অবস্থানে। প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যেখানে গত আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৯ কোটি ৩৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অপরদিক গত সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ১৭ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। যেখানে গত আগস্টে রেমিট্যান্স এসেছিল ৩৩ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার।

এছাড়া গত সেপ্টেম্বরে  সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ডলার, ২৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার, ২০ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার, ১৪ কোটি ৫৭ লাখ ৬০ হাজার, ১১ কোটি ৩১ লাখ ৬০ হাজার ডলার, আট কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও আট কোটি ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com