শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

দুর্বল ব্যাংককে টাকা দেবে সবল ১০ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

ঋণ জালিয়াতি, অর্থপাচারসহ নিয়ম বহির্ভূত নানান কর্মকাণ্ডে তারল্য সংকটে ভুগছে দেশের প্রায় ডজনখানিক ব্যাংক। তবে এসব ব্যাংকের তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক আর টাকা ছাপিয়ে অর্থ সহায়তা দিচ্ছে না। বরং আন্তঃব্যাংক মুদ্রা বাজার থেকে তহবিল সংগ্রহ করে দেয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা।

দেশের মূল্যস্ফীতির লাগাম টানতে এমন উদ্যোগ নেওয়া বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এস আলমের মালিকানায় থাকা ৫ ব্যাংকের ঋণ গ্যারান্টার হওয়ার ঘোষণা দিয়েছে। তাতেও ভালো ব্যাংকগুলোর তেমন সাড়া পাওয়া যাচ্ছিলো না। এমন পরিস্থিতে দেশের কিছু ব্যাংকের এমডিদের সঙ্গে বসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির সাক্ষেপে সংকটে থাকা ব্যাংকগুলোকে ভালো ১০টি ব্যাংক তারল্য সহায়তা দিতে রাজি হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) গভর্নর ও এমডিদের বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

তিনি বলেন, কিছু ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এসব ব্যাংকের মধ্যে ৯টি ব্যাংক আর্থিক হিসাবে ঘাটতি রয়েছে। তাদের সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক ৫টি ব্যাংকের গ্যারান্টি দিতে চুক্তি করেছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যাংক অন্য ব্যাংক হতে তহবিল পায়নি। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ১০টি ব্যাংকের একটি সভা হয়। তারা আলোচনার মাধ্যমে সম্মতি দিয়েছে যাদের প্রয়োজন তাদের সুবিধাটা দিবে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলো তিন মাসের জন্য আন্তঃব্যাংক হতে গ্যারান্টি সুবিধা নিতে পারবে। যদি কারো সময় লাগে তা বাড়িয়ে আরও ৯ মাস করতে পারবে। সুদের হার হবে স্পেশাল রেপো রেটে। আর ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কত টাকার গ্যারান্টি দিবে তা বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS