1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দেলন গড়ে তুলতে হবে

  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১২ পিএম
  • ২০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মাদকের ভয়াবহ আগ্রাসনে যুবসমাজ শীর্ষক আলোচনা সভায় মাদকের ভয়াবহতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, আইন করে মাদক নির্মুল করা যাবে না। এ জন্য মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দেলন গড়ে তুলতে হবে। যুব সমাজসহ সর্বস্তরের মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। পুলিশ ও মাদক প্রশাসনসহ সকলকে মাদক নিয়ন্ত্রনে কার্যকর ভূমিকায় অবতীর্ন হতে হবে। আইনের কার্যকর প্রয়োগ করতে হবে। মাদক যে কেবল যুব সমাজকেই নয়, একটা দেশকে ধ্বংস করে দিতে পারে।

মাদক বিরোধী সংগঠন এন্টি ড্রাগ সোসাইটির উদ্যোগে ৩১ আগস্ট শনিবার বিকেলে তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ কনফারেন্স হলে ‘মাদকের ভয়াবহ আগ্রাসনে যুবসমাজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও সিনিয়র সাংবাদিক আহমেদ করিম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স কমিশন (বাংলাদেশ চাপটার) এর সভাপতি এম এ হাশেম রাজু, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, সোসাইটির সহ-সভাপতি গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির,  মোঃ লোকমান হোসেন, এস এম তাজুল ইসলাম, মহসীন আহমেদ স্বপন, আব্দুল মান্নান বাবু, অধ্যক্ষ এম এ মোনায়েম, মোঃ মহসীন শেখ, মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, জেসমিন জুই, প্রদীপ কুমার পাল, মতিউর রহমান সরদার, আবু হায়দার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com