শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে বিজয়ী শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা জেমস আব্দুর রহিম রানা চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে ১৪ টি আসনে আর জামাত বিজয়ী হয়েছে ২ টি আসনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১ দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয় দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

রপ্তানিতে মিথ্যা তথ্য, বাড়তি দেখানো হয় ২৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৬৬ Time View

২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের প্রকৃত রপ্তানির তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি ৫ দশমিক ৯০ শতাংশ কমে ৪০ দশমিক ৮১ বিলিয়ন ডলারে নেমেছে। সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সর্বশেষ গত মে মাস পর্যন্ত রপ্তানির তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি ২৩ মাসে রপ্তানি দেখিয়েছিল ১০৭ দশমিক ১০ বিলিয়ন ডলার। প্রকৃতপক্ষে রপ্তানি হয় ৮০ দশমিক ৭০ বিলিয়ন ডলার। এর মানে ২৩ মাসে রপ্তানি বেশি দেখানো হয় ২৬ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

আইএমএফের চাপে বাংলাদেশ ব্যাংক গত এপ্রিলে মাসভিত্তিক প্রকৃত রপ্তানির তথ্য প্রকাশ শুরু করে। প্রকৃত রপ্তানির সঙ্গে ইপিবির তথ্যে বড় ধরনের গড়মিল দেখা যায়। এ নিয়ে বিতর্কের মুখে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে সংস্থাটি। এর পর থেকে রপ্তানি তথ্য প্রকাশ বন্ধ রেখেছে ইপিবি। সাধারণত সংস্থাটি প্রতি মাস শেষ হওয়ার পরবর্তী সপ্তাহে তথ্য প্রকাশ করে। জুলাইয়ের পর আগস্ট মাস শেষ হতে চললেও এখনও জুনের তথ্য প্রকাশ করেনি ইপিবি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয়েছে ৪ হাজার ৮১ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরের প্রকৃত রপ্তানি ছিল ৪ হাজার ৩৩৬ কোটি ডলার। এর মানে গত অর্থবছর রপ্তানি কমেছে ২৫৫ কোটি ডলার বা ৫ দশমিক ৯০ শতাংশ। ইপিবি ২০২২-২৩ অর্থবছরে ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের রপ্তানি দেখিয়েছিল। এর মানে ইপিবি বেশি দেখিয়েছিল ১২ দশমিক ২০ বিলিয়ন ডলার। গত অর্থবছরের মে পর্যন্ত সংস্থাটি ৫ হাজার ১৫৪ কোটি ডলারের রপ্তানি দেখিয়েছিল। প্রকৃতপক্ষে গত মে পর্যন্ত রপ্তানি হয় ৩ হাজার ৭৩৪ কোটি ডলার। এর মানে গত অর্থবছরের ১১ মাসে বেশি দেখানো হয় ১৪ দশমিক ২০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন একই রপ্তানি একাধিকবার হিসাব করা, শিপমেন্ট বাতিল হলেও তা রপ্তানির তালিকা থেকে বাদ না দেওয়াসহ বিভিন্নভাবে রপ্তানি বেশি দেখানো হচ্ছিল। এর পর বৈদেশিক লেনদেন ভারসাম্যের সব হিসাব ওলট-পালট হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS