1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

জামায়াতে যোগ দিতে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১১.০৫ পিএম
  • ২১৮ Time View

বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কেউ যোগ দিতে চাইলে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে পরওয়ার বলেন, ‘অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন। যে কোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারেন।’

এতে আরও বলা হয়, ‘বর্তমানে ছাত্র-জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বন্যার্তদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা।’

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর মহানগরী, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। ইতোমধ্যেই যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com