1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

পদ ফিরে পেতে সদ্য সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১০.৩৫ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পদ পুনর্বহালের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সারাদেশের উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে সারাদেশ থেকে অন্তত ২৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত গেজেটে মহিলা ভাইস চেয়ারম্যানের পদ অপসারণ করা হয়। আমরা চাই, কোনো শূন্যতা তৈরি না হোক। এই নারী জনপ্রতিনিধিরা কোনো দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন না। বরং স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। কিন্তু এই স্বতন্ত্র পদটি অপসারণ করায় আমরা যখন পরবর্তীতে নির্বাচন করতে যাবো, তখন বিভিন্ন বাঁধার সম্মুখীন হবো। এতে করে নারী রাজনৈতিক ক্ষমতা বাঁধাগ্রস্ত হবে। এই পদটি বহাল থাকলে নারীদের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারবো।

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লায়লা বানু বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদটি একটি স্বতন্ত্র পদ। কোনো এই পদে কোনো দলের মনোনয়ন থাকে না। নারী রাজনীতিতে সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান নবম স্থানে রয়েছে। আজ এই পদটি বাতিল করলে এদেশের নারী উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। 

নড়াইলের লোহাগাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি বলেন, আমরা তৃণমূলে আমাদের যোগাযোগ থাকে। আমরা মানুষের সঙ্গে প্রশাসনের সঙ্গে মানুষের সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করি। তাই আমাদের পদ থাকা প্রয়োজন।

সংবাদ সম্মেলন থেকে আগামী রোববারে মহিলা ভাইস চেয়ারম্যান পদ পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট করার কথা ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে সচিবালয়ের সামনে মানববন্ধন করবেন বলেও জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে তারা সচিবালয়ে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন। এরপর প্রধান উপদেষ্টার আবাসিক ভবন যমুনার সামনে তারা এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে স্মারকলিপি জমা দেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com