বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৫৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ১২ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ সোমবার বিকাল ৫.৩০ ঘটিকায় সনাতন অধিকার মঞ্চ-এর উদ্যেগে সারাদেশে সাম্প্রদায়িক হামলা, দোকানপাট-বাড়িঘর লুটপাট, মঠমন্দির ভাংচুর, অগ্নিসংযোগ অনতিবিলম্বে বন্ধে দেশবাসীকে আহবান ও বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে ০৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকায় বিক্ষোভ ও প্রদীপ প্রজ্জলন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সনাতন অধিকার মঞ্চ -এর ০৮ দফা দাবীসমূহঃ
১। চলমান সংখ্যালঘু নির্যাতন অনতিবিলম্বে বন্ধ ও ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ;
২। মহান সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন;
৩। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন; এছাড়াও হিন্দু কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তরকরণ;
৪। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন;
৫। সকল মাধ্যমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ‘সহকারী শিক্ষক (হিন্দু)’ নিয়োগ ও এইচএসসি পাশসহ  উপাধি ডিগ্রিকে স্নাতক মান প্রদান।
৬। অর্পিত সম্পত্তি আইন বাতিল’সহ বেদখলকৃত সকল সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি প্রকৃত মালিককে হস্তান্তর;
৭। প্রতিটি পাবলিক বিশ^বিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় ও পৃথক ছাত্রাবাস নির্মান;
৮। শারদীয় দুর্গাপূজায় ০৩(তিন) দিনের সরকারি ছুটি ঘোষণা;

উক্ত কর্মসূচীতে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাধারণ ছাত্র/ছাত্রী, দেশের সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ’সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS