শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরীক্ষামূলকভাবে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড ক্যাডার নিয়োগ শেষে নন-ক্যাডারে ৪,১৩৬ প্রার্থী মনোনীত বকেয়া বিলের চাপে বিপাকে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ভিভো ওয়াই৩১ডির অ্যান্থেমে ঝড় তুলবেন জেফার–মুজা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে পথচলা শুরু করলেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে প্রতীকী ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক   স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা ২০২৫ সালে মুনাফায় দৃঢ় অবস্থানে রবি মাধবপুরের আকলিমা সৌদি আরবে নির্যাতনের শিকার দেশে ফেরার আকুতি

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৮৬ Time View

জাপানে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

জাপান টাইমসের খবরে বলা হয়েছে, দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, যার গভীরতা ২৫ কিলোমিটার।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS