1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কোনো মতলববাজকে আমরা এলাউ করব না

  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭.০১ পিএম
  • ২১৮ Time View

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কোনো মতলববাজ সে রাজনৈতিক বা অন্য কোনো অপশক্তি হোক আমরা কাউকে এলাউ করব না। আমরা প্রত্যেকেই পাহারাদার হিসেবে জাতির অধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।’

বুধবার (৭ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে যাতে কোনো দুর্বৃত্তপনা, স্বৈরাচারী ও জুলুমবাজ কোনো সরকার না আসতে পারে সে জন্য এ প্রজন্মের যুবকদের এবং দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। যাতে এই বিপ্লবের ফল কেউ হাইজ্যাক করতে না পারে।’

জামায়াতের আমির বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক হলেন আবু সাঈদ। নৈতিক ঋণ পরিশোধ করতে আমরা এখানে এসেছি। এই এলাকায় আল্লাহ এমন একটি গোলাপ ফুল আমাদের দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভাঙিয়ে দিয়েছেন। শুধু বাংলাদেশের নয়, সে এখন দুনিয়াবাসীর সম্পদ। আবু সাঈদ নিজেই একটা ইতিহাস। তার ইতিহাসের সঙ্গে আর অন্য কারো ইতিহাসের জুড়ে দেয়ার প্রয়োজন নেই। তবে যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তারা প্রত্যেকটা এক একটা ইতিহাস।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের ব্যাপারে তিনি বলেন, ‘এই বিপ্লব আমরা করিনি, এ বিপ্লব করেছে আমাদের যুবসমাজ। এরা আমাদের সন্তান, এরা আমাদের বিপ্লবের এই আন্দোলনে ভুল করে নাই, আমরা বিশ্বাস করি এরা এখনো ভুল করবে না। বঙ্গভবনে বলেছিলাম যে, এই বিপ্লবের ফার্স্ট এন্ড লাস্ট স্টেকহোল্ডার হচ্ছে আমাদের যুবসমাজ। সুতরাং তাদের সঙ্গে কথা বলে আগামীর দিকনির্দেশনা নিতে হবে। আমরা ধন্যবাদ জানাই রাষ্ট্রপতি সেটা করেছেন।’

এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারে পীরগঞ্জের জাফরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে আসেন তিনি। পরে সেখানে একটি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে আবু সাঈদের বাড়িতে যান তিনি। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পরিবারের হাতে নগদ এক লাখ টাকা এবং আজীবন তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি আবু ওবায়দুল্লাহ সালাফি, মহানগর ছাত্রশিবিরের সভাপতি গোলাম জাকারিয়া, সেক্রেটারি নুরুল হুদাসহ জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com