বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল

ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা কর্মসূচি বাস্তবায়নে সবুজে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৭৭ Time View


নিজস্ব প্রতিবেদকঃ চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা কর্মসূচি বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছে। আজ ৭ আগষ্ট বুধবার বিকালে রাজধানী ঢাকার আফতাবনগরে সবুজ আন্দোলন ছাত্র পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে হাতিরঝিল থানার সমন্বয়কারী নিয়ামত উল্লাহ সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি হিসেবে যোগদান বিশিষ্ট সমাজসেবক মোঃ মোরসালিন বাবু।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করতে রাজনৈতিক গুণগত পরিবর্তন দরকার। বিগত সময়ে যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন প্রত্যেকেই পরিবেশ বিপর্যয়ের সাথে সরাসরি জড়িত। নদী, খাল ও সরকারি জলাশয় দখলের মাধ্যমে অবৈধ উপার্জন করে পরিবেশ দূষণ ও আগামী প্রজন্মের জন্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলেছে। ঢাকা শহরের প্রত্যেকটি এলাকা অনেক বেশি অপরিচ্ছন্ন ও দূষণে জর্জরিত। বিভিন্ন সময়ে সবুজ আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো। ধারাবাহিকভাবে এই কর্মসূচি ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়ন করা হবে। পরিচ্ছন্ন ঢাকা শহর গড়তে এলাকাভিত্তিক সমন্বয় কমিটি, তদারকি করতে পঞ্চায়েত প্রথা চালু, কারখানায় উৎপাদিত পলিথিন বন্ধ করা, পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো, শহরের উপযোগী সবুজায়ন বৃদ্ধি, পর্যাপ্ত ডাস্টবিন নির্মাণ করা ও ওয়ার্ড কাউন্সিলরদের জবাবদিহিতার মুখোমুখি করা, ভবন নির্মাণের ব্যবহৃত আসবাবপত্র নির্দিষ্ট স্থানে রাখা নিশ্চিত করতে হবে। তরুণ সমাজের পাশাপাশি অভিভাবক এবং মসজিদের ইমামদের এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে হাতিরঝিল থানা। ছাত্র পরিষদের পক্ষ থেকে অংশগ্রহণ করেন সাইফ খান, মোহাম্মদ আবির, সাব্বির খান, রিমি আক্তার, সাদিয়া আফরিন, ইমন হাসান রাফি প্রমুখ। বিভিন্ন গাছে লাগানো ব্যানার ফেস্টুন অপসারণ, আবর্জনা পরিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS