1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রণবীর-আলিয়ার সাতপাকে বাঁধা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৮.৪৭ পিএম
  • ১৯৩ Time View

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের এ তারকা যুগল। রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’তে হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে তারা সাতপাকে বাঁধা পড়েন।

পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারলেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। বিয়ের সময় উচ্চারিত হয়েছে গায়ত্রী মন্ত্র। বিয়ের মণ্ডপে রাখা হয়েছিল প্রয়াত ঋষি কাপুরের ছবি।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েকদিন পর থেকেই আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায়। নিজেদের সম্পর্ক কখনো অস্বীকার করেননি তারা। রণবীরের নাম শুনেই কখনো লজ্জায় রাঙা হয়েছেন আলিয়া। কখনো আবার আলিয়াকে জড়িয়ে ধরে অ্যাওয়ার্ড ফাংশনের মঞ্চে নেচেছেন রণবীর।

ক্যাটরিনা-ভিকির বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। তবে ঘরোয়াভাবে পারিবারিক ঐতিহ্য এবং আচার মেনে বিয়ে করেছেন দুই তারকা।

বিয়ের তারিখ বুধবারের (১৩ এপ্রিল) আগে পর্যন্ত জানা যায়নি। তবে বলিপাড়ায় উৎসবের আবহ বেশ কয়েকদিন আগে থেকেই টের পাওয়া গেছে। সেজে উঠেছে আর কে হাউস, আর কে স্টুডিও, কৃষ্ণারাজ বাংলো এবং রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’। ‘বাস্ত’তেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের হার্টথ্রব।

মেহেদি থেকে বিয়ে, সব অনুষ্ঠানেই দুই পরিবারের তারকা সদস্যদের উপস্থিতি ছিল। সেজেগুজে এসেছেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, পূজা ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, মহেশ ভাট।

বাকি অতিথিদের তালিকায় আলিয়ার মেন্টর করণ জোহর এবং রণবীরের প্রিয় বন্ধু তথা ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে দেখা যায়।

বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এ উপহার। বিয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীতু কাপুর বলেছেন, ‘সেরা বউমা পেয়েছেন তিনি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com