1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে গুণীজন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহবান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩.৪৯ পিএম
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এনে জনস্বার্থে একটি যৌক্তিক ও সর্বজন গ্রহণযোগ্য এবং  শান্তিপ্রিয়  সমাধানের জন্য কোটা সংস্কার আন্দোলনকামী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীকে সংলাপের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কবি সাহিত্যিকদের বৃহত্তর সংগঠন, জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ। 

সংগঠনের প্রধান সমন্বয়ক কবি, ঔপন্যাসিক ও কলামিস্ট কাজী ছাব্বীর জাতীয় প্রেসক্লাবের সামনে উম্মুক্ত সংবাদ সম্মেলনে এ দাবী জানিয়ে প্রধানমন্ত্রীকে দ্রুত  সংলাপের আহবান জানান।  এ সময় কাজী ছাব্বীর আরও বলেন যে, আপনি দেশের অভিভাবক। আপনি একজন গর্ভধারিণী মা। মায়ের কাছে সন্তানদের  চাওয়া পাওয়ার অনেক কিছুই থাকে। একজন মা হিসেবে সন্তানদের  দাবী কতটুকু দিতে পারবেন তা সন্তানদের সাথে আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব । তিনি আরও বলেন যে, এখন দেশ গড়ার সময়। মুক্তিযুদ্ধের  চুয়ান্ন বছর পরে এসে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ  আলোচনা অনভিপ্রেত। চাকুরীতে কোটার পক্ষ বিপক্ষ নিয়ে সৃষ্ট এই পরিস্থিতি অপ্রত্যাশিত। বাংলাদেশের সংবিধানের আলোকে এই সংকট সমাধান করা সম্ভব এবং এটি রাজনৈতিক ভাবে ফায়সালার ব্যাপার । 

উদ্ভুত এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশের মানুষকে মুক্ত করে  দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে  প্রধানমন্ত্রীকে দ্রুত হস্তক্ষেপ করার  আহবান জানান জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ এর প্রধান সমন্বয়ক কাজী ছাব্বীর।

 পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনকামী শিক্ষার্থীদের  শান্তিপ্রিয় পরিবেশ বজায় রাখার আহবান জানিয়ে,  আন্দোলন চালিয়ে  যাওয়া নিহত শিক্ষার্থীদের  আত্মার মাগফেরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর  সমবেদনা জানান  জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ। 

প্রধান অতিথির বক্তব্য  রাখেন  অধ্যাপক  ডক্টর এ.টি.এম  রেজাউল হক।

এ সময় আরও  উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি এস এ কে রেজাউল করিম, কবি নন্দিনী লুইজা, এডভোকেট কবি ইয়ারুল ইসলাম, শেখ ইকবাল হাসান স্বপন, মুখপাত্র কবি নীলা মল্লিক, সমন্বয়ক কবি অহিদুর রহমান ও  আরিফুজ্জামান জুলহাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com