1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সরাসরি যুক্ত নয়

  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.৩৮ পিএম
  • ১৭৫ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন সম্পূর্ণ শিক্ষার্থীদের এতে শুধু সমর্থন দিয়েছে দল, সরাসরি যুক্ত নয়।

বুধবার (১৭ জুলাই) পুলিশের বাধায় বায়তুল মোকাররম মসজিদের বাইরে গায়েবানা জানাজা পড়তে না পারলে পরে জোহরের নামাজ শেষে মসজিদের ভেতরেই এ নামাজ আদায় করেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি কখনও জড়িত নই। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি। আর সেই নৈতিক সমর্থন দিয়ে যাব। কারণ আমরা মনে করি, তাদের এ আন্দোলন যুক্তিসংগত।

তিনি আরও বলেন, সরকার ইচ্ছা করলে আলাপ-আলোচনার মাধ্যমে কোটা সমস্যার সমাধান করতে পারত। তা না করে বর্বরভাবে হামলা করে মানুষ হত্যা করেছে।

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা কর্মসূচি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হওয়ার কথা ছিল। যদিও পুলিশি বাধায় তা পালন করতে পারেনি দলটি। একইসঙ্গে কর্মসূচিতে অংশ নিতে আসা বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে বিএনপি মহাসচিব দাবি করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গায়েবানা জানাজায় অংশ নিতে মুসল্লিদের বাধা দেয়া হয়েছে। আমি এ ঘটনার নিন্দা জানাই।

জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা ভুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com