বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

ভাগ্য বা ঈশ্বর আমাকে রক্ষা করেছেন: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৩৯ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার মৃত্যু হতে পারত। পেনসিলভানিয়ায় শনিবার রাতে এক সমাবেশে হত্যাচেষ্টার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ‘ভাগ্য বা ঈশ্বর’ তাকে রক্ষা করেছেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে হত্যার চেষ্টাকে ‘একটি পরাবাস্তব অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।

উইসকনসিনের শহর মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে উড়োজাহাজে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার এখানে থাকার কথা নয়, আমার মরে যাওয়ার কথা ছিল।’

ডান কানে ব্যান্ডেজ বাঁধা ৭৮ বছরের ট্রাম্প হামলার শিকার হওয়ার মুহূর্তটিকে স্মরণ করে বলেন, ‘এটি একটি পরাবাস্তব অভিজ্ঞতা।’ তিনি জানান, চিকিৎসকরা তাকে বলেছেন, তার ফিরে আসা ‘একটি অলৌকিক ঘটনা’।

নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যখন গুলির ঘটনা ঘটে তখন আমি বক্তব্যের লিখিত অংশ দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলাম। মূলত এই কারণেই আমি বেঁচে গেছি বলে আমার ধারণা।’

সাক্ষাৎকারে ট্রাম্প তাকে রক্ষা ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন। তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।’

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তার ভাইরাল হওয়া একটি ছবি নিয়েও কথা বলেন। সেই ছবিতে দেখা যায়, রক্তাক্ত মুখমণ্ডল নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার মুষ্টি উঁচিয়ে ধরে বলছেন, ‘ফাইট, ফাইট, ফাইট।’

সেই ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অনেক লোক বলছেন, এই ছবিটি তাদের জীবনে দেখা সেরা ছবি। তারা ঠিক বলেছেন। তবে এই ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দেওয়া লাগতে পারে, কিন্তু আমি মরিনি।’

ট্রাম্প আরও বলেন, ‘অনেক লোক বলছেন, ভাগ্য বা ঈশ্বরের সহায়তায় আজ আমি এখানে উপস্থিত হতে পেরেছি।’

তিনি জানান, রিপাবলিকান পার্টির সম্মেলনের জন্য বাইডেনের ভয়ংকর প্রশাসনের বিরুদ্ধে তিনি খুব কড়া ভাষায় তার বক্তব্য তৈরি করেছিলেন। কিন্তু হামলার ঘটনার পর তা আবার লিখেছেন। আগেরটি ছুড়ে ফেলে দিয়েছেন। কারণ, তিনি দেশকে ঐক্যবদ্ধ করতে চান।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, এই ঘটনা তার নীতি বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে কি না? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের দেশকে একত্রিত করার চেষ্টা করতে চাই। কিন্তু আমি জানি না, এটি সম্ভব কি না। মানুষ খুবই বিভক্ত।’

রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনি সমাবেশে অতর্কিত হামলার শিকার হয়েছিলেন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS