1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’

  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৭.৪২ এএম
  • ১৪১ Time View

সপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’। হাসপাতালে ভর্তির পর থেকে তার কোনো উন্নতি নেই। লিভার, হৃদপিণ্ড, কিডনি জটিলতা আরও বেড়েছে। কোনো প্যারামিটারেই উন্নতি দেখা যাচ্ছে না।  খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেলের বোর্ডের চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখে রয়েছেন। 

শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত ৮ জুলাই মধ্যরাতের পর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। আজ রোববার (১৪ জুলাই) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক জটিলতা বেড়েই চলছে। কোনো প্যারামিটারে উন্নতির কথা বলা যাচ্ছে না। লিভার, হার্ট, কিডনি জটিলতা বেড়েছে। লিভারে জটিলতা বেড়েছে।’

‘পেসমেকার’ বসানোর পর জটিলতা বেড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. রফিকুল বলেন, পেসমেকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে, শরীরের একটা অংশের সঙ্গে আরেকটা জড়িত। উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্খা সংকটাপন্ন। বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন। উনার শারীরিক অবস্থা নিয়ে চ্যালেঞ্জের সন্মুখিন হচ্ছেন চিকিৎসকরা। তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ-সংবলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com