1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

খালাস পেয়েও ফের গ্রেপ্তার ইমরান খান ও তার স্ত্রী

  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৭.১৭ পিএম
  • ১৬৪ Time View

আইনি সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। শনিবার ইদ্দত মামলায় তাদের খালাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তোশাখানা উপহারসংক্রান্ত নতুন একটি মামলায় জাতীয় অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) নির্দেশে এই দম্পতিকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এনএবির উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল আদিয়ালা কারাগার থেকে ইমরান খান ও বুশরা বিবিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত করতে উভয়কেই এই কারাগারেই জিজ্ঞাসাবাদ করা হবে।

এই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তাদের বিয়ে বেআইনি বলে প্রমাণিত হওয়ার পর বিচারিক আদালত তাদের সাত বছরের কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে জরিমানা করেছিলেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে লাহোরে বুশরা বিবিকে বিয়ে করেছিলেন ইমরান খান। অনুষ্ঠানে কনের মা, বন্ধু-বান্ধবসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। গত বছর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা  আদালতে অভিযোগ জানান, ইমরান ও বুশরার বিয়েটি অবৈধ ও শরিয়া আইনের বিরুদ্ধে।

বুশরার তিন মাসের ইদ্দত শেষ হওয়ার আগেই এ বিয়ে হয়েছে। পাশাপাশি মানেকা তাদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছিলেন।

শনিবার ২৮ পৃষ্ঠার রায়ে বিচারক মাজোকা বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের বিরুদ্ধে জালিয়াতি করে নিকাহ ও ব্যভিচারের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com