1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৩.৪৫ পিএম
  • ১৫২ Time View
Sheikh-Hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়। আবার, আমাদের নতুন যুগের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’ সাংস্কৃতিক সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে সারা দেশের সব উপজেলায় একটি করে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুরে শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন উদ্‌বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানটি ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশের ৪৯৩টি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তুলব, যাতে প্রতিটি উপজেলার আমাদের শিশুরা তাদের সাংস্কৃতিক সৃজনশীলতা বিকাশের সুযোগ পায়।’

প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বলেন, উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক কমপ্লেক্সে মাল্টিপারপাস হলটি এমনভাবে নির্মাণ করতে, যেখানে ফিচার ফিল্ম ও শর্ট ফিল্মসহ সিনেমা প্রদর্শন করা যায়। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির স্বকীয়তাকে আরও বিকশিত করতে এবং সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়, আবার আমাদের নতুন যুগের ধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তির যুগে আমাদের এগিয়ে যেতে হবে, এটা সবাইকে মনে রাখতে হবে। আমরা সব সংস্কৃতি বিকাশের সুযোগ তৈরি করেছি। আমাদের সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে, যাতে এগুলো আরও বিকাশ লাভ করতে পারে। ধর্ম ও সংস্কৃতির মধ্যে সংঘাত সৃষ্টি করতে কিছু স্বার্থান্বেষী মহল রয়েছে। এটি মোটেও ঠিক নয়।’

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক সচিব মো. আবুল মনসুর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বক্তব্য দেন। অনুষ্ঠানে আট জেলায় নবনির্মিত আটটি শিল্পকলা একাডেমি ভবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com