1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পহেলা বৈশাখে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১.৫৫ পিএম
  • ১৭৮ Time View

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা পার্ক ও আশপাশের এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১২ এপ্রিল) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, পহেলা বৈশাখে রমনা পার্ক ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশকিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।

পুলিশ জানিয়েছে, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাংলা একাডেমি চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট এলাকাসহ আশপাশের এলাকায় জনসমাগমকে কেন্দ্র করে সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এজন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে। তবে, বিকল্প সড়ক ব্যবহার করা যাবে।

যেসব রাস্তা বন্ধ থাকবে:
বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ- টিএসসি চত্বর। হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল- মৎস্য ভবন-কদম ফোয়ারা। মৎস্য ভবন-শাহাবাগ- কাটাবন। পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং-বকশিবাজার-শহীদ মিনার-টিএসসি এবং শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর-নীলক্ষেত-টিএসসি।

বিকল্প হিসেবে যেসব রাস্তা ব্যবহার করা যাবে:
মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরী-নিউ মার্কেট- আজিমপুর-বকশিবাজার-চানখারপুল-গুলিস্তান-রাসেল স্কয়ার-সোনারগাঁও। রেইনবো-মগবাজার-মালিবাগ-জমনি-ইউবিএল- গুলিস্তান। মহাখালী-সাতরাস্তা-মগবাজার-রাজমনি-ইউবিএল-গুলিস্তান-ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও। ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার- কাকরাইল-রাজমনি-নাইটেঙ্গেল-পল্টন-মতিঝিল- কাটাবন-হাতিরপুল-বাংলামোটর-সোনারগাঁও- ফার্মগেট-কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর- মগবাজার-কাকরাইল-রাজমনি ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com