1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭০০০ ছাড়াল

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৩.৪০ পিএম
  • ১৪২ Time View

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। অবরুদ্ধ এই উপত্যকার কোনো স্থানই এখন নিরাপদ নয়। প্রায় সর্বত্রই আগ্রাসন চালিয়ে নিরীহ নারী, পুরুষ এবং শিশুদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। সেখানে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, গাজা শহরের শুজাইয়ার আশেপাশে ইসরায়েল নতুন করে অভিযান চালিয়েছে। এতে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। অপরদিকে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলের সামরিক অভিযানে ৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে এবং অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজা সিটিতে রাতভর ইসরায়েলি অভিযানে চার শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ জন। গাজার মাঘাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানেও হতাহতের খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর চার সেনা নিহত এবং পাঁচ সেনা আহত হয়েছে।

এর আগে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান এক ব্রিফিংয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, হাজার হাজার নিখোঁজ শিশুর মৃতদেহ গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে যত মানুষ নিহত বা আহত হয়েছে তার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সেখানে প্রতিদিনই ছোট ছোট শিশুরা যুদ্ধের তাণ্ডবে প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া জানিয়েছে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে ১০টি শিশু একটি অথবা দুটি পা হারিয়ে পঙ্গু হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। অভিযানের নামে প্রায় ৮ মাস ধরে গাজায় কমপক্ষে ৩৭ হাজার ৮৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ৮৫৮ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com