1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

রাজধানীতে আজ আ’লীগ-বিএনপির সভা-সমাবেশ

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ১০.৪১ এএম
  • ১২৮ Time View

রাজধানীতে আজ সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ ডাকা হয়েছে।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ ডাকা হয়েছে।

এর মধ্যেই সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছে। বিএনপির একটি প্রতিনিধিদল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছে। এরইমধ্যে তাদের কর্মসূচি করতে মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ।

সমাবেশ সফল করার জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়ক করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এটি ঐতিহাসিক সমাবেশ হবে এমন আশাবাদ ব্যক্ত করে রিজভী ঢাকাবাসীসহ দলের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

অন্যদিকে, আজ বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে এ সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের পরিচালনায় সমাবেশে দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

দলীয় একাধিক সূত্র জানায়, সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com