1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

দেশের সব মহৎ অর্জন আ. লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ২.১৮ পিএম
  • ১৫০ Time View

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে৷

বৃহস্পতিবার (২০ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল৷ সব বাধা-বিঘ্ন উপেক্ষা করেই প্রতিষ্ঠা করেছে গণ মানুষের অধিকার। দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে৷ 

সিলেটে ভয়াবহ বন্যার  কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্ভোগে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ৷ পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷  আর সিলেটের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে দলের উচ্চপর্যায় থেকে৷

ভারতের সঙ্গে বৈরি সম্পর্কের জেরে বিএনপি দেশের ক্ষতি করেছে-এ কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারসাম্যের কূটনীতিতে এগিয়ে যাবে দেশ৷ জাতীয় স্বার্থ বিক্রি করে সম্পর্ক রক্ষা করে না বর্তমান সরকার৷

তিনি আরও বলেন, আর কোনো দুঃশাসনে ফিরতে চায় না এখনকার বাংলাদেশ৷ মিয়ানমারের কিছু অংশ ছাড়া আমাদের চারদিকে ভারত৷ সংশয়-অবিশ্বাসের দেয়াল যারা সৃষ্টি করেছিলো, তা ভেঙেছেন শেখ হাসিনা৷ আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে পারবো আমরা৷ কিন্তু কোনো বৈরিতা নয়৷ ভারতের সঙ্গে বিএনপি বৈরি সম্পর্ক রেখেছিলো বলেই, ক্ষতি হয়েছে দেশের৷ আমরা চাই ভারসাম্যমূলক কূটনীতি বজায় থাকবে সবসময়৷ জাতীয় স্বার্থ বিকিয়ে কারও সঙ্গে সস্পর্ক করবে না সরকার। ছিটমহল ও সীমান্ত সমস্যার মতো অনেক সমস্যার সমাধান কিন্তু অতীতে হয়েছে৷

এ সময় দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, দিনটি উপলক্ষে ‌র‍্যালি করবে আওয়ামী লীগ৷ দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপন করা হবে বিশেষ এ প্লাটিনাম জয়ন্তী৷ শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে৷ ২২ জুন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠা বার্ষিকী’র সমাবেশ হবে দুপুর আড়াই টায়৷ এদিনটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে দলীয়ভাবে৷ সোমবার ২৪ জুন সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে৷ আয়োজন আছে রোজ গার্ডেনেও৷ আবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ জুন হবে সাইকেল র‍্যালি৷ 
 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com