1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট

  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪, ১১.১৯ এএম
  • ২০২ Time View

ঈদযাত্রায় অতিরিক্ত প‌রিবহনের চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

শ‌নিবার (১৫ জুন) বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে আনালিয়াবাড়ি পর্যন্ত প্রায় ১০ কি‌লো‌মিটার অং‌শে এ যানজট দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলো‌মিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর যানজট কিছুটা কমলেও আবারও সেতু পূর্ব থেকে মহাসড়কের আনালওয়াবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো মানুষ।

তবে অনেকে ব্যক্তিগত পরিবহনে বাড়ি ফিরছেন। আবারও অনেকে মোটরসাইকেল নিয়ে বিকল্প পথে ঘরে ফিরছেন।

এরআগে গত শুক্রবার (১৪ জুন) রা‌ত ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধ‌ু সেতুতে প‌রিবহনের চাপের কারণে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর থেকে এখন পর্যন্ত মহাসড়কে প‌রিবহনের ধীরগ‌তি রয়েছে। চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাঙ্গে সঙ্গে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com