1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু   ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ৪.৪৬ পিএম
  • ১৯৫ Time View

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান।

বুধবার (১২ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মুনিবুর রহমান বলেন, আপনারা জানেন, প্রতিটি বাস টার্মিনালে ভাড়া দু-তিন গুণ বেশি আদায় করা হচ্ছে কি না অথবা বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কি না; তা দেখভালের জন্য সার্ভিলেন্স টিম আছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থাকে। যেখানে অযাচিতভাবে ভাড়া আদায় করা হয়, সেখানে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। বাড়তি ভাড়া নিয়ে যদি নিয়মের ব্যত্যয় ঘটানো হয়, তবে সার্ভিলেন্স টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ‘ঈদের ছুটি শুরুর আগে, বিশেষ করে দু-এক দিন আগে সড়কে যাত্রীর চাপ বাড়ে। তখন অধিকাংশ শ্রমিক ঢাকা ছাড়েন। তাদের মধ্যে বেশি থাকেন পোশাক শ্রমিকরা। তারাও ঈদের দু-এক দিন আগে বাড়িতে যেতে চান। আর এই সুযোগটা নেয় লোকাল বাসগুলো। শ্রমিকরা অনেকটা জোর-জবরদস্তি করে এসব বাসে গ্রামে যায়।’

লোকাল বাসগুলো যাত্রী নিয়ে ঈদের সময় ঢাকার বাইরে যায়, এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক সময় তাদের আটকানো যায় না। কিন্তু আটকানো না গেলেও আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে পারব। পরে যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যায়। আমরা যদি তাদের রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করতে পারি, আইন অনুযায়ী যে ব্যবস্থা নেয়ার কথা সেই ব্যবস্থাও নিতে পারব।’

অতিরিক্ত কমিশনার বলেন, রাজধানীর এন্ট্রি-এক্সিট পয়েন্টগুলোতে যাতে কোন ধরনের যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে ট্রাফিক বিভাগ মনিটরিং করছে। পয়েন্টগুলোর মধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং ডিএমপি সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com