1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ২.০৮ পিএম
  • ১৫৫ Time View

ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১২ জুন) ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ৩২টি ড্রাম ট্রাক ও ৮টি কম্প্যাক্টর ট্রাক সংযোজন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

কোরবানির পশুর বর্জ্য অপসারণ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ডিএনসিসি মেয়র বলেন, ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।

মেয়র আতিক বলেন, কোরবানির পশুর বর্জ্য তোলার জন্য ১০ লাখ ৪০ হাজার পলিথিন দেয়া হয়েছে নগরবাসীকে। এছাড়া সাথে রয়েছে ডেটল ও ফিনাইল। ঈদের দিন ৯৫০০ কর্মী কাজ করবেন।

৪০টি ডাম্প ও কম্প্যাক্টর ট্রাক উদ্বোধন করে এ মেয়র আরও বলেন, প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি নিজস্ব অর্থায়নে গাড়ি কিনেছে। ৩০ কোটি টাকা দিয়ে গাড়িগুলো ক্রয় করা হয়েছে। এরমধ্যে ভারত থেকে আনা হয়েছে ৩২টি ড্রাম ট্রাক আর ৮টি কম্প্যাক্টর ট্রাক জাপান থেকে কেনা হয়েছে। আগামী বছর জাপান থেকে আরও ২০টি ট্রাক ক্রয় করা হবে।

৪০টি ডাম্প ও কম্প্যাক্টর ট্রাক যোগ হওয়ায় প্রতিদিন ৩৫০ টন বর্জ্য অপসারণের সক্ষমতা বৃদ্ধি পেল বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com