সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর চাওয়ার বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী গাজীপুরে ছাত্রদল নেতার বাপের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধে মহিলা কে হত্যা শাসক নয় সেবক হতে চাই; ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ময়মনসিংহে সেনা প্রধান পরিদর্শন মতবিনিময় সভা ও ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত দিনাজপুর- ৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ 

ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আমাদের ওপর আস্থা রাখায়, তাদের সেবা করা আমাদের দায়িত্ব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আছে সরকার। যাদের ঘরবাড়ি বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ঘর নির্মাণ ও সংস্কার করে দেয়া হবে।

মঙ্গলবার (১১জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আমাদের ওপর আস্থা রাখায়, তাদের সেবা করা আমাদের দায়িত্ব। প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও প্রত্যেকের মৌলিক চাহিদা যাতে নিশ্চিত হয়, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কোনোভাবেই দেশ ও দেশের মানুষ পিছিয়ে থাকবে না।

এ সময় শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আছে সরকার। যাদের ঘরবাড়ি বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যেকের ঘর নির্মাণ ও সংস্কার করে দেয়া হবে।

কোথাও যাতে এক ইঞ্চি জমি অনাবাদী না থাকে, যে যেভাবে পারেন উৎপাদন বাড়ান-এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভিক্ষুক জাতির মর্যাদা থাকে না। কারও কাছে ভিক্ষা কিংবা হাত পেতে চলতে চাই না। মাথা উঁচু করে যাতে চলতে পারে বাংলাদেশ, সেভাবেই দেশকে গড়ে তুলছি আমরা।

বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া কথা জানিয়ে প্রধানমন্ত্রী আবারও বলেন, বিদ্যুতে অনেক টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে সবাইকে। প্রতিটি জিনিস নিজের মনে করে যত্ন নিতে হবে।

আজ সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন তিনি।

আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি তিনি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করা হয়।

কোথাও যাতে এক ইঞ্চি জমি অনাবাদী না থাকে, যে যেভাবে পারেন উৎপাদন বাড়ান, বললেন প্রধানমন্ত্রী। ছবিটি ভিডিও থেকে নেয়া 

এ অনুষ্ঠানে লালমনিরহাটে ১ হাজার ২৮২টি, কক্সবাজারে ২৬১টি এবং ভোলা জেলায় ১ হাজার ২৩৪টি বাড়ি হস্তান্তর করা হয়। নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারাদেশে জেলার মোট সংখ্যা দাঁড়াল ৫৮টি এবং উপজেলা হচ্ছে ৪৬৪টি। প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারকে দুই দশমিক ৫ শতাংশ জমির মালিকানা দিয়ে একটি আধা-পাকা বাড়ি দেয়া হচ্ছে, যা স্বামী-স্ত্রী উভয়েরই হবে। প্রতিটি বাড়িতে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং বারান্দা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি, তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি এবং চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS