1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

মেট্রোরেলের টিকিটে ভ্যাটের প্রস্তাব প্রত্যাহারের দাবী

  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪, ৫.১১ পিএম
  • ২৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের টিকিটের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ৮ জুন শনিবার দেশের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, নির্মাণ খরচের উচ্চ মূল্যের কারনে বাংলাদেশে মেট্রোরেলের বিদ্যমান ভাড়া প্রতিবেশী দেশসহ এশিয়া মহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশ কয়েকগুন বাড়তি। গড় জিডিপি বিবেচনায় বাংলাদেশ ও ভারত প্রায় কাছাকাছি হলেও ভারতের তুলনায় প্রায় ৩ থেকে ৪ বেশি। পাকিস্তানের তুলনায় ৩ গুন বেশি। এমনকি ইউরোপের অনেক দেশেও আমাদের দেশের চেয়ে কম মূল্যে মেট্রোতে যাতায়াত করা যায়। সরকার রাজধানীর গণপরিবহনের পরিবেশ উন্নত করা ও শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার কারনে এহেন অতিরিক্ত ভাড়ায় দেশের যাত্রীরা উচ্চমূল্যের টিকিটে যাতায়াতে বাধ্য হচ্ছে। মেট্রো টিকিটের এহেন উচ্চ মূল্যের কারনে দেশের সাধারন মানুষ, নি¤œ আয়ের লোকজন মেট্রোরেল ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে মেট্রোরেলের টিকিটের মূল্যে আরো বেড়ে যাবে। এতে মেট্রোরেল আধুনিক গণপরিবহনের পরিবতে উচ্চবিত্তের পরিবহনে পরিনত হবে। মেট্রোরেল চালুর ক্ষেত্রে সরকারের মূললক্ষ্য ব্যহত হবে।

এমন পরিস্থিতিতে প্রস্তাবিত জাতীয় বাজেটে মেট্রোরেলের টিকিটের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাতিলের দাবী জানান সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com