1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

আইফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ৫.২৭ পিএম
  • ২৭৮ Time View

স্টাফ রিপোর্টারঃ আইফোন কিনে না দেয়ায় নিজের শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে এক কিশোর। আজ বুধবার (১৫ মে) সকাল ৮ টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাত চান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা কিশোরের নাম মৃদুল হোসেন (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওমর ফারুক।

পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ওমর ফারুক জানান, মৃদুল কয়েকদিন ধরে তার পরিবারের কাছে আইফোনের জন্য আবদার করে আসছিল। তবে তার বাবা সৌদি প্রবাসী মুমিন মিয়া ছেলেকে আইফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। 

আত্মহত্যা করা মৃদুল গতকাল মঙ্গলবার রাত ১১টায় ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। সকাল ৮টায় মৃদুলকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃদুলের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com