1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ আইন-শৃঙ্খলার অবনতি, বিচারে দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়- সিআইপিজি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন

  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৫.২৪ পিএম
  • ২০৫ Time View

সরকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভূক্তির নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বৃহস্পতিবার (৯ মে) শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পুঁজিবাজারের জন্য অত্যান্ত ইতিবাচক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। তিনি বলেন, উক্ত নির্দেশনার বাস্তবায়নে দেশের পুঁজিবাজারের পাশাপাশি সার্বিক অর্থনীতিতে গতি আসবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পুঁজিবাজারের সাথে দেশের সার্বিক অর্থনীতি এবং বাজার মধ্যস্থতাকারী ও বিনিয়োগকারীদের প্রত্যাশা ও স্বার্থের বিষয়ে অবগত আছেন। তাই, পুঁজিবাজারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি সবসময় আমাদের বাজারের প্রতি সজাগ দৃষ্টি রাখেন এবং নানান বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন। এই সময়ে সরকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভূক্তির নির্দেশনা প্রদানের জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।

আমরা আশা করি, স্মার্ট পুঁজিবাজার গঠনে ব্যবসাবান্ধব প্রধানমন্ত্রীর এই নির্দেশনা শিগগির বাস্তবায়ন হবে এবং পুঁজিবাজারসহ দেশের অর্থনীতিতে এর প্রতিফলন দেখা যাবে।

উক্ত নির্দেশনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল।

পরিশেষে, ডিবিএর পক্ষ থেকে সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com