1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ১১.০২ এএম
  • ২০৬ Time View

ভোটগ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মে) এই উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। 

এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাইকোর্ট থেকে মনোনয়ন ফেরত পাওয়ায় সোমবার (৬ মে) সন্ধ্যায় নির্বাচন স্থগিত করা হয়। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান। 

এ দিন রাত ১০টায় নির্বাচন কমিশনের পরিচালক আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করা হয়। ভোট স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠিয়েছেন তিনি।

এতে বলা হয়েছে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ছালেহা বেগম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট বিভাগ ২৫ এপ্রিল আদেশে মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে ৬ মে আগের আদেশ বহাল রাখেন। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের সব পদের ভোট স্থগিত রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ‘নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি রাতে পেয়েছি। রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

বুধবার (৮ মে) কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com