1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন মাহি?

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৪.১০ পিএম
  • ১৯৫ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রযোজকদের পছন্দের তালিকায় তার নাম প্রথম সারিতেই রয়েছে। যে কারণে তার পারিশ্রমিকও চড়া। কিন্তু হঠাৎ করেই চলচ্চিত্র থেকে মাহি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। ক্যারিয়ারের মধ্যগগণে এসে হঠাৎ কেন এই সিদ্ধান্ত?


এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই ধারণা করছিলেন সন্তানের মা হচ্ছেন মাহি। এই ধারণা আরো পোক্ত হয় যখন জানা গেল মাহি সন্তানের নাম ঠিক করেছেন। তবে নাম ঠিক করে রাখলেও মাহি এখনই মা হচ্ছেন না বলে জানিয়েছেন। তাহলে কাজ কম করছেন কেন? এমন প্রশ্নের জবাবে মাহির উত্তর- ‘গড়পড়তা কাজ আর করতে চাচ্ছি না। মাহি বলেন, ‘শুধু ভালো কাজ হলেই নিজেকে জড়াবো।

যে কাজে দর্শক চাহিদা পূর্ণ হবে তেমন কাজ করতে রাজি আছি। এক কথায় মানসম্পন্ন কাজ হলেই করবো, না হলে নয়।’ মাহি গত ৬ এপ্রিল বিজ্ঞাপনের শুটিং করেছেন। অনন্য মামুন পরিচালিত এতে মাহির সঙ্গে পরিচালককেও দেখা যাবে। মাহি বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করে ভালো লেগেছে। অনন্য মামুন ভাইয়ের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম।

সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ মাহিয়া মাহি এখন রেস্টুরেন্ট ব্যবসায় মনোযোগী। সম্প্রতি নিজেই ইফতার বিক্রি করেছেন। ব্যবসা ও সংসারের ব্যস্ততায় হয়তো চলচ্চিত্রকে ছুটি দিচ্ছেন এই নায়িকা- এমনটা ধারণা করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকে। সর্বশেষ মাহিকে ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com