1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে তরুণের বিরুদ্ধে বাবা মা ও ভাইকে নির্যাতনের অভিযোগ

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৫.০৭ পিএম
  • ২৪৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাবা, মা ও ভাইকে নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের গোলাম আলী।

অভিযোগে তিনি উল্লেখ করেন যে তার ছেলে শওকত আলীর অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি, তার স্ত্রী শাহেরা খাতুন ও আরেক ছেলে মারফত আলী ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গোলাম আলী ও তার স্ত্রী শাহেরা খাতুন জানান, তাদের ছেলে খুবই খারাপ ও উশৃঙ্খল প্রকৃতির লোক এবং বাবা-মায়ের ভরণপোষণ না করে বরং তাদেরকে অত্যাচার ও নির্যাতন করে সমুদয় সম্পত্তি লিখে নেবার চেষ্টা করছিলেন।

এই অবস্থায় নিরাপত্তা ছাড়া বাড়িতে গেলে তাদেরকে হত্যা করার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন বৃদ্ধ এই দম্পত্তি। এ ব্যাপারে শওকত আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে কোন কথা বলতে রাজি হননি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com