1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

প্রাক্তন কমিশনারের মৃত্যুতে বিএসইসির শোক

  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৮.২৯ পিএম
  • ৭১০ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার ড. স্বপন কুমার বালা আর নেই। বুধবার (২২ ডিসেম্বর) সকালে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরকৃত বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার ড. স্বপন কুমার বালার ১৯ এপ্রিল ২০১৬ হতে ১৮ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত তিনি কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com